সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আর নেই। স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
গতকাল রাত ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিকতা পেশার পাশাপাশি এলাকায় অত্যন্ত পরিচিত ও আলোচিত-সমালোচিত মুখ ছিলেন মোস্তাফিজুর রহমান। সবসময় হাসিমুখে সবার সাথে কথা বলতেন এবং হাস্যোজ্জ্বল আচরণের মাধ্যমে স্থানীয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, সাংবাদিক মহল ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন—আমিন।
Doinik Banglar Songbad